
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে নিহত পর্যটক ফেরদৌস খান (৪০) ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি আপেল মাহমুদ বলেন, বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ তার ৫ বন্ধু মিলে গোসলে নামেন।
গোসলের এক পর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতের কিটকট চেয়ারে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার