
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হল রুমে মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক লন্ডন প্রবাসী তরুণ কবি খালিদ সাইফুল্লাহ রহমানের লেখা ” আমার বাবা মো. বজলুর রহমান ” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেওয়ান আশিকুর রহমানের সঞ্চালনায়, মো. বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফজলুল আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব, শমসেরনগর হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি সেলিম চৌধুরী।
এছাড়া কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব সন্তোষ দে,জনাব মরহুম জইন উদ্দিন কে শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা- ২০২৫ ক্রেস্ট,সম্মাননাপত্র ও ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রব,চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওসার শোকরানা,জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: দুরুদ আহমেদ মাস্টার,লন্ডন ভিত্তিক লিটলম্যাগ “স্বচিন্তা” হেড অব নিউজ ইকরাবাংলা টিভি ইউকের সহযোগী সম্পাদক আলাউর রহমান খান শাহিন।
আলোচনা করেন,প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু,আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম পংকি,আইনজীবী এডভোকেট চাঁদ মুরারি সিংহ, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি, বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ,অধ্যাপক মো: সেলিম আহমেদ চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত