
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর হেরেংগা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ২০২৫-২৬ অর্থবছরের জন্য কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান,দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে মো. আব্দুল খালেক একজন নম্র, ভদ্র ও মানবিক শিক্ষক হিসেবে সুপরিচিত। সহকর্মীরা জানান, বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করেন এবং সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয় পরিচালনায় বিশ্বাসী।
স্থানীয় এলাকাবাসী বলেন, তিনি শুধু একজন প্রধান শিক্ষক নন, বরং একজন আদর্শ শিক্ষানুরাগী ব্যক্তি। তার সততা, নেতৃত্বগুণ ও মানবিক আচরণ সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর বলেন – ইউনিয়ন পর্যায়ে শিক্ষক নির্বাচিত হয়েছেন আগামীকাল ১৮ মে উপজেলা পর্যায়ের নির্বাচন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...