কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান আসিদ আলী গ্রেফতার

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ , ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নন্দরাণী চা বাগান ম্যানেজার মার্ডার মামলা, সংবাদকর্মী হুসেন বক্তকে হত্যাচেষ্টা মামলা, মাধবপুর উচ্চ বিদ্যালয় ও ইউনিয়নের গাছচুরি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন।