
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে খাচাঁয় বন্ধি থাকা ১টি বানর ও ১ টি ময়না পাখি উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়ার বাড়ি থেকে এই দুটি প্রাণীকে উদ্ধার করা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, স্থানীয় গনমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম জানান কমলগঞ্জ পৌর এলাকার ২টি বাড়িতে ১টি ময়না পাখি ও ১টি বানরের বাচ্চা খাঁচায় রেখে লালন করে আসছেন দুইটি পরিবার।
সেই সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম এর নেতৃত্বে ঐ এলাকার বাড়িগুলোতে অভিযান চালিয়ে বানর ও ময়না উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়না ও বানর উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আশা হয়েছে। শুক্রবার লাউয়াছড়া বনে বানর ও পাখিকে অবমুক্ত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...