• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কমলগঞ্জে গুড নেইবারস্ কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ১০৪০টি হাঁস ও ৫০ টি ছাগল বিতরণ

কমলগঞ্জে গুড নেইবারস্ কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ১০৪০টি হাঁস ও ৫০ টি ছাগল বিতরণ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ , ১ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুনু,কমলগঞ্জঃ আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ,এর মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে বন্যাকবলিত ২০৮ পরিবারের মাঝে ৫টি করে হাঁস ও ৫০ টি অতি দরিদ্র পরিবারের মাঝে ৫০টি ব্ল্যক ব্যাঙ্গল ছাগল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক জনাব এম এ ওয়াহিদ রুলু, ৭নং আদমপুর ইউপি সদস্য মোঃ রওশন আলী, প্রকল্প ব্যবস্থাপক মি. বিপুল রেমা সহ আরো অনেকে।

২০২৪ সালের বন্যায় মৌলীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ হয়। তারই পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এই উদ্যোগ গ্রহণ করে তাদের ক্ষয় ক্ষতি থেকে ঘুরে দাড়ানোর জন্য।

মন্তব্য লিখুন

আরও খবর