
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে মৌলভীবাজারেের কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ একে বাংলা স্কুল প্রাঙ্গনে বুধবার ( ১১ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পরবর্তী পুনর্বাসন প্রকল্প (গৃহ নির্মাণ সামগ্রী, টয়লেট স্থাপন, সবজির বীজ ও সার বিতরণ) এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান) অনুষ্টিত হয়।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপ সহকারী প্রকৌশলী সুজন আহমদ, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,বিদায়ী ম্যানেজার বিপুল রেমা, নবাগত ম্যানেজার মো: জুবেল শেখ, মৌলভীাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সিরাজ,কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
উক্ত প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত আদমপুর এলাকার ৮০টি পরিবারকে ঘর মেরামতের সামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবার ২৪ পিস ঢেউটিন, ১০টি পিলার ও নগদ ৫০০০/= করে অনুদান প্রদান, ১২০টি পরিবারকে টয়লেট স্থাপনের জন্য সামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবার ৯ পিস ঢেউটিন, ৪টি পিলার, ৫টি রিং ও কমোড এবং প্রয়োজনীয় কাঠসহ টয়লেট স্থাপনের ব্যবস্থা করে দেয়া হয়।
ক্ষতিগ্রস্ত ২৮০টি কৃষক পরিবারকে ৩০ কেজি করে সার ও ৫ ধরণের সবজি বীজ দেয়া হয়।
এছাড়াও ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য এককালীন শিক্ষাবৃত্তি ১০০০০/= করে প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...