কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে শিশুদের প্রাক-বড়দিনের আনন্দ উৎসব

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে প্রাক-বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ইসলামপুর ইউনিয়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

কেক কাটা, নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা।

আলোচনা শেষে ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।