
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ জাগরণের অগ্রদুত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ও মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠির সহযোগিতায় একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিনের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, বিশিষ্ট লেখক সুরেন্দ্র কুমার সিংহ, মণিপুরি সমাজের পন্ডিত ধনকৃষ্ণ অধিকারী, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ, উপেন্দ্র সিংহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি ও প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি।
যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন। আলোচনা সভা শেষে মণিপুরি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত