
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ‘আমার ভাষায় আমার গল্প’-স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ: পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, বিশিস্ট সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও সিনেট্রিপ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...