
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ছরওয়ার শোকরানা নান্না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বিকাল ৩টায় ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম।
সভাপতি পদে চাকা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৬ ভোট এবং চেয়ার প্রতীকে মো. ময়নুল ইসলাম চৌধুরী ৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নন্দকুমার সিংহ। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকমুদ মিয়া (মাছ প্রতীক) পেয়েছেন ৬ ভোট।মোট ৩৮ ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...