
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে দুর্বৃত্তরা ৭১টি একাশিয়া প্রজাতির ছায়া বৃক্ষ কেটে ফেলেছে। গত ২২ এপ্রিল গভীর রাতে বাগানের ১৮ থেকে ২০ নম্বর সেকশনের প্রধান সড়কের দুই পাশে থাকা এসব গাছ কেটে ফেলে রাখা হয়।
এর আগে ২ এপ্রিল ৩টি ও ১৬ এপ্রিল আরও একটি ছায়া বৃক্ষ চুরি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।
ঘটনার পর সংশ্লিষ্ট চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে বাগানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। চা শ্রমিক নেতারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত