কমলগঞ্জে শখের বসে শেখা বাঁশিই এখন কৃষ্ণ দাসের জীবিকা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ সবুজ ছায়ায় ঘেরা মাধবপুর লেকের তীরে বাঁশিতে সুর তোলেন কৃষ্ণ দাস। ৪৫ বছর বয়সী এই বাঁশিপ্রেমিকের সুরে মুগ্ধ হন দর্শনার্থীরা। শখের বসে শেখা বাঁশিই এখন তার জীবিকা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের বাসিন্দা কৃষ্ণ দাস জানান, “বাঁশিই আমার প্রাণ। মানুষ এখন আগের মতো সহায়তা না করলেও সুর বাজানো বন্ধ করব না।”

উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, “বাঁশির সুর আমাদের সংস্কৃতির ঐতিহ্য। কৃষ্ণ দাসের মতো শিল্পীদের পাশে সমাজ ও প্রশাসনের থাকা দরকার।