
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালবেলা হামদান সোহান সহ ৩জন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে কালীমন্দীর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। হামদান সোহান নামে ১জন মারা গেছে। এসময় আরও দুই আহত হয়েছেন। বর্তমানে নিহত হামদান সোহানের লাশ মৌলভীবাজার মর্গে আছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...