
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনা বাউরির উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে ধনা বাউরির নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মিরতিংগা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের পুরুষ, নারী ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকাপ্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...