
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রামপাশা সৈয়দ পরিবারের কৃতি সন্তান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা সৈয়দা আমিনা ফাহমিন (নীলা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এ সাফল্যে কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সৈয়দা আমিনা ফাহমিন ঐতিহাসিক রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ আব্দুল কাহির ওরফে গোলাম মুস্তফা (সৈয়দ সাহেব)-এর পরিবারের উত্তরসূরি। তিনি ক্যাপ্টেন (অবঃ) সৈয়দ মহিউদ্দিন আহমেদ বিএন-এর কনিষ্ঠ কন্যা। পারিবারিকভাবে তিনি সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে বেড়ে উঠেছেন বলে জানান স্বজনরা।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচে উত্তীর্ণ হয়ে তিনি দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তার কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচয় পাওয়া গেছে। সহকর্মী ও সংশ্লিষ্ট মহল মনে করেন, এই পদোন্নতি তার দীর্ঘদিনের কর্মদক্ষতার স্বীকৃতি।
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তিনি দেশের প্রশাসনিক কাঠামোয় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার এ অর্জন বিশেষ করে প্রশাসনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তায়ালা যেন সৈয়দা আমিনা ফাহমিনকে নেক হায়াত দান করেন এবং দেশ ও জনগণের সর্বোচ্চ সেবায় তাকে দৃঢ়তা ও সাফল্য দান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...