
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে সম্প্রতি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
অদ্য ২৬ ফেব্রুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে চুয়েট এর উপাচার্য মহোদয় আরো বলেন, “কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ একজন বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও দক্ষ প্রশাসক হিসেবে বিবেচিত।
সারাদেশে শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে তা বিশ্বমানের হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নতুন যাত্রা শুরু হয়েছে, তিনি সেখানে একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং তিনি বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি।
এমন একজন শিক্ষাগুরু ও গবেষককে অসম্মান মোটেই কাম্য নয়। তাঁকে এভাবে লাঞ্ছিত করার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাই।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...