
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর এলাকার অসহায় কৃষক রতন মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিস।
রতন মিয়ার ৫ কাটা (৫০ শতক) জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় নেতাকর্মী। এতে রতন মিয়ার পরিবার খুবই খুশি হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিস বলেন, সংগ্রাম ও অর্জনসহ দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে সকল ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য আহবান রাখেন।
কৃষক রতন মিয়া বলেন, জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলেন না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তাঁর ধান কেটে দিয়েছে এতে তাঁর অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...