
মজিবুর রহমান, নেত্রকোণাঃ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ভরাপাড়া গ্রামের চাইল্ড কেয়ার একাডেমীতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অভিভাবক ও উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হক কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান তালুকদার, নিয়ামুল কবীর আকন্দ, ইউপি সদস্য আনিসুল হক, সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদ, যুবদল নেতা অপু ভূইয়া, রাজিব তালুকদার, কৃষক দল নেতা লাল মিয়া, আব্দুল কাদির, রতন মিয়া, তালহাজ মিয়া, তাঁতীদল নেতা লিটন মিয়া, শ্রমিক দল নেতা ফখর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাইল্ড কেয়ার একাডেমীর পরিচালক আশরাফুল হক জানান, বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...