কেন্দুয়ায় “ডাউকি বড় মসজিদের” নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বড় মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) জুম্মাবাদ মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.ইমদাদুল হক তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে ভরাপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মসজিদের ইমাম মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল,ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাদেক,সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ,রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল,উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন প্রমূখ।

এলাকার বিভিন্ন মসজিদ ইমাম, স্কুল-মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন