
শফিকুল ইসলাম,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ (২৭জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব মো. সামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মীরা লাইব্রেরি পরিদর্শনে যান।
সেখানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন দাবীদাওয়ার কথা শোনেন। লাইব্রেরিতে অবস্থানরত পড়ুয়া শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান।
তারই পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবী অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন ৩টি প্রথম আলো এবং ৩টি ডেইলি স্টার পত্রিকা দেওয়ার ব্যবস্থা করা হবে । এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেল্ফ, ব্যাগ রাখার জন্য আরো তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। আগামীকাল থেকেই পত্রিকা দুটো কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা।
শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানান। তারা বলেন লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ।
এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবী দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং খোলা রাখার সময় ১০টা পর্যন্ত খোলা রাখার দাবী করেন শিক্ষার্থীরা।
ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, খুব শীঘ্রই নেতৃবৃন্দ প্রশাসন বরাবর লিখিত আকারে দাবীগুলো তুলে ধরবেন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...