
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া কারখানাটি থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পান তারা। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত