
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক প্রবাসীর বসতঘরে সিঁধ কেটে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৭ই জুন) গভীর রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের হাজী ওয়াজউদ্দিন মিয়াজি বাড়িতে প্রবাসী নজরুল ইসলাম ফয়সালের বসতঘরে গত বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় চোর ঘরের দেওয়ালে সিঁধ কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে।
এ সময় প্রবাসী ফয়সালের স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন জেগে উঠলে চোর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফয়সালের স্ত্রীর চিৎকারে তারা জেগে ওঠেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিঁধ কাটার দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।
এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত পুলিশি টহল এই ধরণের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে।
এঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীর পরিবারগুলিও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...