
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দরবাজারে জমতে শুরু করেছে মসলার বেচাকেনা। ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। ফলে স্বস্তি নিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা।
গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যায় হিলির মসলাবাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ইতোমধ্যে বন্দরবাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ ও লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা কয়েক গুণ বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, গত কোরবানির ঈদে সাদা এলাচ প্রতি কেজি পাঁচ হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এবার তা চার হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। কালো এলাচ আগে তিন হাজার টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। লবঙ্গ এক হাজার ৮০০ টাকা থেকে কমে এক হাজার ৪০০ টাকায়, গোলমরিচ এক হাজার ২০০ টাকায় এবং জিরার দাম ৬৩০ টাকা থেকে নেমে ৫৬০ টাকায় এসেছে।
জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হওয়ায় এখানকার বাজারে দাম তুলনামূলক কম। প্রতি কোরবানির ঈদেই তারা এখান থেকে মসলা কিনে নিয়ে যান।
হিলি বিসমিল্লাহ মসলা ঘরের স্বত্বাধিকারী শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি তত বাড়বে বলে তিনি আশাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...