
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হায়েছ। কেন্দ্রের নির্দেশে কৃষকদলের উদ্যোগে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে বাট্টা কাচারি মাঠে শনিবার (১১ জানুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের কৃষকদলের সভাপতি মো: হাছেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। যুবদল নেতা শান্তির সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য কেন্দুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তুফা,ছাত্রনেতা তোফায়েল আহমেদ,আবুল হোসেনসহ স্থানীয় কয়েকজন কৃষক।
সমাবেশের শুরুতেই কৃষকদের মূখ থেকে কৃষিকাজের সমস্যাগুলো তুলে ধরেন এবং কৃষকদের বক্তব্যগুলো নোট করা হয়। প্রধান অতিথি বক্তব্যে রফিকুল ইসলাম হিলালী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে সারাদেশের ন্যায় আজ চিরাং ইউনিয়নে কৃষকদের সাথে কথা হচ্ছে।

আপনাদের সমস্যা গুলো আমরা নোট করেছি এবং এই সমস্যাগুলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে পাঠানো হবে। আপনেরা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের সবচেয়ে বেশি সম্মান করতেন।
তিনি নিজেই কোদাল খাল খননকাজ করেছেন। সেই চিন্তা থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদের সমস্যাগুলো জানতে চেয়েছেন।
আপনেরা যে সমস্যাগুলো বলেছেন সবগুলো যুক্তিক। ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় গেলে এই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত