
খাগড়াছড়ি জেলা ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে দিঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দিঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থা ৩৮.২ ওভারে ৯৮ রানে অলআউট হয়। দলের পক্ষে ইশান সর্বোচ্চ ৩০ রান করেন। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মনন চাকমা ৪টি উইকেট শিকার করেন।
জবাবে খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি ২২.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। দলের পক্ষে উসাপ্রু মারমা মিলন ২৫ রান করেন। দিঘিনালার হয়ে ইশান ২টি উইকেট নেন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ জহির আহমেদ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
ফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য মনন চাকমা ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়ে ‘সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী’র পুরস্কারও অর্জন করেন।
এদিকে, টুর্নামেন্টে ১৬১ রান করে আসাদুল ‘সর্বোচ্চ রান সংগ্রহকারী’ হন। এছাড়া অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ১৩০ রান ও ১০ উইকেট শিকার করা ইশান ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...