
খাগড়াছড়ি সদর আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়। বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের অধিকাংশ মানুষ সরকারি সেবার তথ্য থেকে বঞ্চিত। যাদের প্রয়োজন, তাদের কাছে তথ্য পৌঁছায় না।
এজন্য সচেতনতা বাড়াতে যুবদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র একটি সিস্টেম—এই সিস্টেমে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আস্থা সিভিক প্ল্যাটফর্মের যুগ্ম আহবায়ক তৃনা চাকমা। সভাপতিত্ব করেন আস্থা ইয়ুথ গ্রুপের আহবায়ক ইব্রাহিম খলিল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।
আলোচনায় অংশ নিয়ে ইয়ুথ গ্রুপের সদস্যরা জানান, আস্থা প্রকল্পের সাথে যুক্ত হয়ে তারা অধিকার সচেতন হয়েছেন এবং প্রান্তিক জনগণকে সচেতন করার কাজে অংশ নিচ্ছেন।
শেষে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর মধ্যে রয়েছে কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি দফতরে অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জন প্রচারণা।
মন্তব্য লিখুন
আরও খবর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...