• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের মিডিয়া ব্রিফিং: নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিতকরণ

খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের মিডিয়া ব্রিফিং: নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিতকরণ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম সোমবার (২ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, ৩০ জানুয়ারি থেকে ৫টি ব্যাটালিয়নের মাধ্যমে পার্বত্য সীমান্তের ২৫৪.৩০ কিলোমিটার অংশে মোতায়েন রয়েছেন এবং নির্বাচনী এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে। সংসদীয় আসন ২৯৮ এবং ২৯৯ এলাকায় মোট ৩০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ১৪টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

কমান্ডার আরও বলেন, বিজিবি নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুসরণ করে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছে। গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বিভিন্ন আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে।

তিনি আশ্বস্ত করেন, বিজিবি নির্বাচনের দিন শান্তি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং ভোটার ও প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

ব্রিফিংয়ে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরান কবিরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।