
ইসলামী ব্যাংকের চলমান অব্যবস্থাপনা, কথিত লুটপাটের অভিযোগ এবং দায়ীদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরে সেলিম মার্কেটের সামনে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম” জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রাহকদের আস্থা সংকটে পড়েছে। তারা এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের মাধ্যমে অর্থ ফেরত আনার দাবি জানান।
এছাড়া বক্তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক মাহবুবুল হক সেলিম, সদস্য সচিব আমিনুল ইসলাম, সদস্য ডা. ইউসুফ, সদস্য আরাফাত হোসেনসহ স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহৎ বেসরকারি ব্যাংকগুলোর একটি হিসেবে গ্রাহকের আস্থার প্রতীক। তাই ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার