
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় জুলাই শহীদ পরিবারের মাঝে সরকারি সঞ্চয়পত্র ও ঈদ উপহার হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) দুপুরে রামগড় উপজেলার রসুলপুরে শহীদ মজিদ হোসেনের বাড়িতে তাঁর মা ও ভাইয়ের হাতে সরকারের দেওয়া ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং ইফাদ গ্রুপের সৌজন্যে জুলাই ফাউন্ডেশনের ঈদ উপহার হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামগড় উপজেলা প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির গর্ব। তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। সরকারের এ সহায়তা তাঁদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...