
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক-মানসিক বিকাশ, কর্মস্পৃহা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এ ম্যাচে পুলিশ সদস্যরা ‘বিবাহিত’ ও ‘অবিবাহিত’—এই দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় মাঠজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত ক্রীড়াশৈলী ও দর্শকদের উৎসাহব্যঞ্জক করতালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ‘অবিবাহিত’ দল ১-০ গোলে ‘বিবাহিত’ দলকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা উপভোগ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পৌর প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবার-পরিজন।
খেলা শেষে পুলিশ সুপার অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক মনোবল ও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...