
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অনলাইনে ভার্চুয়ালি সারাদেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পরে খাগড়াছড়িতে আলোচনা সভার আগে রঙিন বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এবং পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য তিন জেলায় ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যতিক্রমধর্মী। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর এ অঞ্চলের ভূমি ব্যবস্থাপনায় পৃথক কিছু বাস্তবতা তৈরি হয়েছে।
তবে সেই বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সেবা গ্রহণকারীদের ভোগান্তি কমবে এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিবের সঞ্চালনায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাবীন।
সেমিনারে জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান, ভূমি সংক্রান্ত তথ্যসেবা ও পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত