
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়।
‘Emergency Assistance for Flash Flood and Landslide Affected People of Chattogram and Sylhet Divisions in Bangladesh’ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। প্রকল্পটি ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের সহায়তায় কারিতাস বাংলাদেশ বাস্তবায়ন করছে এবং সহযোগী হিসেবে রয়েছে জাবারাং কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। তিনি বলেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহায়তাকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ইউএনও।
গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূইয়া, গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ সংশ্লিষ্টরা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...