
খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিজু-বিহু-বিষু-পাতা ২০২৫ উপলক্ষে বৈ-সা-বি উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত মেলা স্টল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের স্লুইসগেট ও নিউজিল্যান্ড মাঠে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্টলগুলো ঘুরে দেখেন এবং মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা উপহার হিসেবে টি-শার্ট প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক রবি শংকর তালুকদার, সদস্য সচিব প্রত্যয় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। মেলায় আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও পণ্যসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ১১০টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা।
এর আগে খাগড়াছড়ি নারী উদ্যোক্তা নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলাও পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। পরে চাকমা সার্কেলের চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ও পরিদর্শনে যোগ দেন। মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা চাকমা সার্কেলের চীফকে তার সহধর্মিণী রাণী ইয়েন ইয়েনের জন্য ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা উপহার দেন। এ সময় জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাসহ মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...