
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈসু-সাংগ্রাই-বিজু উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বিকেলে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা স্ব-শরীরে উপস্থিত হয়ে এসব শুভেচ্ছা উপহার বিহারসমূহে পৌঁছে দেন।
উপহার বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন নতুন জনবল বৌদ্ধ বিহারে ১৫ হাজার টাকা, মহালছড়ার হেডম্যান পাড়ার ক্যকফ্রু বৌদ্ধ বিহারে ২০ হাজার টাকা, জিরো মাইল সংলগ্ন অপরাজিতা বৌদ্ধ বিহারে ১৫ হাজার টাকা, য়ংড বৌদ্ধ বিহারে ২০ হাজার টাকা এবং পানখাইয়া পাড়ার বৌদ্ধ বিহারে ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিজু উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান জানিয়ে এ উপহার প্রদান করা হয় বলে জানান পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...