• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই স্লোগানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) রাতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন পুনাক খাগড়াছড়ির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি।

শীতবস্ত্র বিতরণকালে সভানেত্রী বলেন, “প্রকৃতির নিয়মে ঋতুর পরিবর্তন হয়। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ অসহায় মানুষের জীবনে অমানবিক কষ্ট নিয়ে আসে। তাদের কষ্ট লাঘব করতে পুনাকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি।

সমাজের বিত্তবানদের এই সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। খাগড়াছড়ি জেলার যেখানেই শীতার্ত মানুষ থাকবে, পুনাক সেখানেই তাদের সহায়তা নিয়ে হাজির হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার, সদস্য সচিব হাবিবা আক্তার রাখি, যুগ্ম সাধারণ সম্পাদিকা ও পুলিশ পরিদর্শক (নিঃ) কামরুন্নাহার লাইলীসহ পুনাকের অন্যান্য নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর