
খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে জেলা শাখার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনা সভা শেষে তিনি রঙিন বেলুন উড়িয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে শোভাযাত্রা উদ্বোধন করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।
লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খাগড়াছড়ি সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্মস্থান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে পালন করা হয়। শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানবসমাজে অবতীর্ণ হন।
এর আগে সকালে খাগড়াপুরস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে শেফালিকা ত্রিপুরাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে অদুল অনিতা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াপুর জে.বি.সি কমিউনিটি সেন্টারে পূজা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মহাপ্রসাদ আস্বাদনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে পূজার পুরোহিত করেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা।
এছাড়া স্ব-স্ব মন্দির ও এলাকার মহল্লায় পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...