
খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
আলোচনায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের দেশ ও জনগণের সেবায় আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে খাগড়াছড়ির নয়টি উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...