• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়ির খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধন

খাগড়াছড়ির খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ , ৫ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ির খাগড়াপুরে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকালে খাগড়াপুর মাঠে খাগড়াপুর সম্মিলিত বৈসু উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুধাকর ত্রিপুরা।

আলোচনায় বক্তারা বলেন, “ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসু মূলত পুরনো বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন ধরে পালিত হয়। জুম চাষ শুরুর আগে এই উৎসবের মাধ্যমে ত্রিপুরা জাতি প্রকৃতি ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।”

বক্তারা আরও বলেন, “আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

আলোচনা সভার পরপরই মাঠ প্রাঙ্গণে সুকৈ (গিলা) খেলা, ওয়াকরাই, **চপ্রিং, কাংটি/কাং সহ বিভিন্ন ধরনের ত্রিপুরা ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে খাগড়াপুর ত্রিপুরা সরকারি চাকরীজীবি কল্যাণ সমিতির সাবেক সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, এ্যাড. সৃজনী ত্রিপুরা, সমাজসেবক বলিন্দ্র ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর