
গতকাল মঙ্গলবার বিকালে ১৯শে নভেম্বর ২০২৪ইং মানিকগঞ্জের গজারিয়া চকের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জেলা শহরের সেওতা ও বান্দুটিয়া এলাকার খাল খনন ও আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন।
প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেটে ঘুরে ঘুরে কাজের তদারকি করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ সফল হলে গজারিয়া চকের শতশত বিঘা জমিতে আবাদ করতে পারবেন চারপাশের অন্তত পাঁচ গ্রামের কৃষকেরা।
একটি খননযন্ত্র ভাড়া করে কাজটি শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি’র সেচ বিভাগ এবং মানিকগঞ্জ পৌরকর্তৃপক্ষ একযোগে এগিয়ে আসলে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...