
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর সাপাহারে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এশার নামাজের পর উপজেলা স্থানীয় একটি মাদ্রাসায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি হাফেজ আল আমিন শাহ্ চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক হাফেজ আল আমিন জানান, দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন খতম এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ এবং জাতীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এতে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...