
এম জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা)
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। জানা গেছে, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা সহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সরুপ পুরষ্কার গ্রহন করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, এ অর্জন শুধু আমার একার নয়, এটা থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল।
পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এছাড়াও পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।
এদিকে একই সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ মাহমুদ কে বেস্ট অফিসার হিসেবে পুরষ্কৃত করার মধ্যে দিয়ে টানা তৃতীয় বারের পুরস্কার লাভ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...