• চট্রগ্রাম দেশজুড়ে
  • গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাকাপায় বিনামূল্যে চিকিৎসা সেবা

গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাকাপায় বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির রামগড় উপজেলা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) গুইমারা রিজিয়ন-এর আওতাধীন সিন্দুকছড়ি জোন এর উদ্যোগে উপজেলার নাকাপা বাজার এলাকায় এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জানা যায়, সিন্দুকছড়ি জোন সদর ও জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলে। ক্যাম্পে নেতৃত্ব দেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।

আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে মোট ২১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ৯০ জন বাঙালি নাগরিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখে। সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে শান্তি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।