
মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। (০৩ ডিসেম্বর) মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার বাংঙ্গাবাড়ি ইউনিয়নের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ভারতীয় নাগরিক নাজিরউদ্দিন কার্তিক (২৫) ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছিরউদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে ১৬ বিজিবির( নওগাঁ ব্যাটেলিয়ান) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মঙ্গলবার রাত ৯ টার দিকে ১৬ বিজিবির বাঙ্গাবাড়ী বিজিবি সদস্যরা রাতে টহল দেওয়ার সময় তাকে কিতাব বাজার এলাকায় তাকে দেখতে পায়।
এ সময় তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।আটকের সময় বিজিবি তার কাছ থেকে কিছু বাংলাদেশী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে ১৬,বিজিবির ( নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে:কর্নেল সাদেকুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...