গোমস্তাপুরে ইউএনওর মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার সার্বিক বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাব- উল- ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমেদ, নাহিদ ইসলাম ও নুর মোহাম্মদ।

সভায় ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারি কাজে বাধা -বিঘ্নতা সৃষ্টি না করে অন্তর্বতীকালীন সরকারের কার্যক্রম পরিচালনায় সকলের সহায়তা কামনা করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর