গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চৌডালা ইউনিয়ন শাখার আয়োজনে ও তরিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার ১৮ ডিসেম্বর বিকেলে চৌডালা দাখিল মাদ্রাসায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.মুঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও চৌডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের ইসলামির (আমির) ইমামুল হুদা, জেলা(পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম প্রমুখ।