
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের “ভাই ভাই ভ্যারাইটিজ এন্ড ক্রোকারিজ” দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানের মালিক সাদিকুল ইসলাম (৫০), চক পুস্তম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
তিনি জানান,আমি দুপুরের খাবারের জন্য বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোনে জানানো হয় দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমি এখন অসহায় অবস্থায় আছি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে। তবে দোকান মালিকের দাবি, তার দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...