
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক ২ মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাব্বির বাবু জানান, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার দুজন শিক্ষক মাদ্রাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিল।বিষয়টি ছাত্ররা তাদের অভিভাবকদের জানালে তারা শনিবার থানায় অভিযোগ করে।
অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনিবার আটক করে। আটককৃতরা হলো ওই ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম ও একই ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন। এরা দুজনই ওই মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি রইসউদ্দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...