
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ কর্তৃক পাঁচজনকে পুশইন করা হয়েছে রবিবার ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার।
রাধানগর ইউনিয়নের বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয় নিম্নরূপ—
কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর;
মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর;
মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর;
মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল।
অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...