
সাদিকুর রহমান, সিলেটঃ “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার ৩০ সেপ্টেম্বর ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিবার পরি কল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, মৎস কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রুমানা আক্তার নিপুসহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার কন্যা শিশুরা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শান্তা রানী চন্দ। আলোচনা সভা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন